,

মিয়ানমারকে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে হবে : গুতেরেস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধ করা, তাদেরকে বাড়ি ফেরার সুযোগ করে দেওয়া এবং তাদের আইনগত মর্যাদা নির্ধারণ জাতিসংঘের সম্পূর্ণভাবে অপরিহার্য অগ্রাধিকার।

শুক্রবার জাতিসংঘ প্রধান সাংবাদিকদের এ কথা বলেছেন।

রোহিঙ্গা পরিস্থিতিকে ব্যাপক বিপর্যয়কর ঘটনা বর্ণনা করে গুতেরেস বলেছেন, ‘যে মাত্রার সহিংসতা ও নির্যাতন করা হয়েছে তাতে আমরা চুপ থাকতে পারি না।’

গুতেরেস বলেছেন, রাখাইনের উত্তরাংশের সব এলাকায় মানবিক ত্রাণ অবাধে পৌঁছানোর জন্যও জাতিসংঘ জোর দিচ্ছে।

২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকির ওপর বিদ্রোহীদের হামলার জের ধরে রোহিঙ্গা নিধন অভিযানে নামে মিয়ানমার। সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে এ পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য