,

দূষণ নিয়ে কেজরিওয়ালের ‘দাবি’ সমর্থন করল পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দূষণ নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়াল পাকিস্তান। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো পাকিস্তানও আগাছা পোড়ানো থেকে বিরত থাকার আর্জি জানিয়েছে ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কাছে।

কেজরিওয়ালের টুইট প্রসঙ্গ টেনে পাকিস্তানের পাঞ্জাব সরকার জানিয়েছে, তাদের সীমানায় আগাছা পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে পদক্ষেপ নেবে সে বিষয়ে আশাবাদী পাকিস্তান। ধোঁয়াশা রুখতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে দাবি পাকিস্তানের পাঞ্জাব সরকার। পাঞ্জাব এবং হরিয়ানায় আগাছা পোড়ানোয় ওই সীমান্তের স্থানীয় বাসিন্দারা অসুবিধায় পড়ছেন বলে দাবি পাকিস্তানের।

প্রসঙ্গত, দূষণে দিল্লি কাবু হয়ে পড়ায় ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে কেজরিওয়াল প্রশাসন। পাঞ্জাব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীকে আগাছা না পোড়ানোর আর্জি জানিয়ে চিঠি লেখেন তিনি।

প্রসঙ্গত, দিল্লিতে দূষণের মাত্রারিক্ত হয়ে পড়ায় যানবাহনে রাশ টানা হয়েছে। স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র: ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য