,

যুদ্ধের পেছনে আমেরিকার খরচ ৫.৬ ট্রিলয়ন ডলার!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :২০০১ সাল থেকে এ পর্যন্ত যুদ্ধের পেছনে আমেরিকা খরচ করেছে ৫.৬ ট্রিলিয়ন ডলার। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন যুদ্ধ-ব্যয়ের বিষয়ে যে দাবি করে থাকে নতুন গবেষণা প্রতিবেদনের এ হিসাব তার চেয়ে অনেক বেশি।

চলতি বছরের প্রথম দিকে পেন্টাগন বলেছিল- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত তারা ১.৫ ট্রিলিয়ান ডলার ব্যয় করেছে। কিন্তু ব্রাউন ইউনিভারসিটির ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বলছে- এ সময়ে আমেরিকা যুদ্ধের জন্য ব্যয় করেছে ৫.৬ ট্রিলয়ন ডলার। এ হিসাব অনুসারে প্রতিটি মার্কিন নাগরিককে এ পর্যন্ত যুদ্ধের জন্য ২৩ হাজার ডলার করে দিতে হয়েছে। এসব অর্থ তারা সরকারকে ট্যাক্স হিসেবে দিয়েছে।

এ গবেষণায় শুধু মার্কিন সামরিক বাহিনী পক্ষ থেকে খরচ করা অর্থ আমলে নেয়া হয় নি বরং সাবেক সেনা বিষয়ক বিভাগ, হোম্যলান্ড সিকিউরিটি অ্যান্ড স্টেট ডিপার্টমেন্ট এবং সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের জন্য যেসব সম্পদ নিযুক্ত করা হয়েছে সেসবও বিবেচনায় নেয়া হয়েছে। এসব ব্যয় মেটাতে গিয়ে মার্কিন সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ঋণ নিতে হয়েছে। আর এসব অর্থের বেশিরভাগ ব্যয় হয়েছে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে।-পার্সটুডে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য