,

আইএসের হামলা সত্ত্বেও খবর পড়লেন উপস্থাপক !

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :টিভি স্টেশনে হামলার পরপরই খুব ঠান্ডা মাথায় সংবাদ উপস্থাপন করে দর্শকদের তাক লাগিয়ে দিলেন এক আফগান সাংবাদিক। স্থানীয় সময় মঙ্গলবার পারউইজ সাপি নামের সেই দুঃসাহসী সাংবাদিক শান্ত গম্ভীর স্বরে তার শামশাদ টিভি চ্যানেলের ক্যামেরায় ঘোষণা করলেন, ‘হামলা সমাপ্ত’।

তার ক’মিনিট আগে আইএস এর প্রচন্ড হামলায় বিধ্বস্ত হয় রাজধানী কাবুলের সেই টিভি স্টেশন। পুলিশের ছদ্মবেশে ঢুকে পড়া সন্ত্রাসীদের হামলায় এক নিরাপত্তা কর্মী নিহত হন। গুরুতর আহত হন আরো ২৪ জন।

এ দিন সহকর্মীদের বাঁচাতে গিয়ে হাত ভেঙে ফেলা সাপি টিভি সেটের সামনে বসে বলেন, আসসালামু আলাইকুম। ভবনের সকল স্টাফ সদস্যদের উদ্ধার করা হয়েছে। আমার সবাই আবার কাজে ফিরেছি।

জানা যায়, এক আত্মঘাতী হামলায় ভবনের প্রধান গেট গুড়িয়ে দিয়ে ভারী অস্ত্র হাতে অভাবনীয় আক্রমণ চালায় আইএস জঙ্গীরা। এরপর চার ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে ওই টিভি স্টেশনের সবাইকে উদ্ধার করে আফগান পুলিশ।

এমন ভূমিকার জন্য বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন সাপি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য