সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেতু উদ্বোধনে স্থানীয় সংসদ হতে পারেননি অতিথি

news-image

নিজস্ব প্রতিনিধি : মেঘনা নদীর উপর নির্মিত দ্বিতীয় ভৈরব রেল সেতু উদ্বোধন হবে বৃহস্পতিবার (০৯ নভেম্বর)। এদিন সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে সেতুর ভৈরব প্রান্তে। এতে প্রধান অতিথি থাকবেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু এ আয়োজনে অতিথি করা হয়নি সেতুর অপর প্রান্ত আশুগঞ্জ এলাকার সংসদ সদস্যকে।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ক্ষোভ, দুঃখ প্রকাশ করে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাড. জিয়াউল হক মৃধা বলেন, মেঘনা নদীতে দ্বিতীয় ভৈরব রেল সেতুর অধিকাংশ অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সীমানায়। সেখানে ভৈরবে সংসদ সদস্যকে অতিথি করা হলেও তাকে দর্শক হিসেবে একটি আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে। যা জাতীয় পার্টির সংসদ সদস্য হওয়ায় তাকে অমূল্যায়ন করা হয়েছে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

তিনি এও দাবি করেন, অতীতেও এ রকম অবমাননাকর পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে। এ ঘটনায় তিনি হতাশ ও ব্যথিত।

তিনি আরও বলেন, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সরাইল ও আশুগঞ্জ উপজেলার আপামর জনগণের বিপুল ভোটে পরপর দুইবারের সংসদ সদস্য তিনি। এ অনুষ্ঠানে অতিথি না করায় শুধু তাকে অবমাননা নয়, সরাইল ও আশুগঞ্জ উপজেলার প্রতিটি আপামর জনগণকে অবমাননা করা হয়েছে।

তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা