সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বের জন্মে মঙ্গলে ছিলাম, অদ্ভুত দাবি রুশ নাগরিকের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :কয়েক দশক ধরে মঙ্গল গ্রহে বসতি স্থাপন সম্ভব বা মঙ্গলে বসতির স্বপ্ন কথা মানুষ নিয়মিতই শুনছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) ২০৩০ সাল নাগাদ মঙ্গলে মানুষ পাঠানোর কথা বলে আসছে। নাসা অনেক দূর এগিয়েও এ ক্ষেত্রে। কিন্তু এর আগেই রাশিয়ার ২০ বছর বয়সী একজন ব্যক্তি দাবি করে বসলেন পূর্বের জন্মে মঙ্গল গ্রহের বাসিন্দা ছিলেন তিনি।

মেট্রোর বরাত দিয়ে ইন্ডিয়া ডটকমের খবরে বলা হয়েছে, মঙ্গলে ছিলে বলে দাবি ২০ বছর বয়সী ওই ব্যক্তির নাম বরিস্কা কিপ্রিইয়ানোভিচ। তিনি দাবি করেছেন, পূর্বের জন্মে মঙ্গল গ্রহে ছিলেন। এরপরই এক যুদ্ধে জীবন শেষ হয়ে যায় তাঁর। তিনি পরে পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করেন। তিনি দাবি করেন, একজন পাইলট হিসেবে তিনি পৃথিবীতে এসেছিলেন।

জি নিউজের খবরে বলা হয়েছে, বরিস্কা কিপ্রিইয়ানোভিচের পরিবারের দাবি, জন্মের কয়েক মাসের মধ্যেই সবাইকে চমকে দিয়ে কথা বলতে শেখে সে। এরপরই থেকেই নাকি ভিনগ্রহের সভ্যতা ও জীবন নিয়ে নানান কথা বলা শুরু করে বরিস্কা। ১৯৯৬ সালে বরিস্কার জন্ম। জন্মের এক বছরের মাথায় সে দৈনিক পত্রিকার শিরোনাম পড়তে পারত।

পেশায় চিকিৎসক বরিস্কার মা জানান, ছেলের বিশেষ প্রতিভার ব্যাপারটি তাঁরা বুঝতে পারেন জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই। তখনই কারও সাহায্য ছাড়া মাথা উঁচু করতে পারত সে। আড়াই বছর বয়সে বরিস্কা আঁকতে শেখে।

বরিস্কার দাবি, মঙ্গলের পৃষ্ঠে সভ্যতা বিলুপ্ত হলেও ওই গ্রহের মানুষ বর্তমানে মাটির নিচে বাস করছে। অক্সিজেন নয়, তারা শ্বাস নেয় কার্বন ডাই–অক্সাইডে।

বরিস্কার বলেন, মঙ্গলের বাসিন্দারা অমর। ৩৫ বছরের পর তাদের আর বয়স বাড়ে না। সেখানকার মানুষ সাত ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এমনকি মঙ্গলের বাসিন্দাদের সঙ্গে মিসরের মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মঙ্গল গ্রহের মহাকাশযানের পাইলট হিসেবে এর আগে একবার পৃথিবীতেও এসেছিলেন বলে দাবি বরিস্কার।

রাশিয়ার তরুণের এমন দাবির বিষয়ে বিজ্ঞানী-গবেষকেরা কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মনোবিজ্ঞানীরা বলছেন, বিশ্বের বিভিন্ন অংশে অনেকেই নিজেকে জাতিস্মর বলে দাবি করেন। বিশেষ করে, যেসব ধর্মে পুনর্জন্মের বিশ্বাস রয়েছে, সেখানে বেশি দেখা মেলে জাতিস্মরের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা