,

ভারতে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের এক বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে পশ্চিমবঙ্গের রানাঘাট এলাকায় এক সন্ন্যাসিনীর বাড়িতে হামলা চালায় নজরুলসহ ছয়জন যুবক। এসময় তাকে ধর্ষণ করে এবং লুটপাট করে তারা।

সেই অভিযোগেই বুধবার কলকাতা নগর দায়রা আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা হাকিম কুমকুম সিনহা এই সাজা ঘোষণা করেন। জড়িত বাকি পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর হামলায় সহায়তা করার জন্য একজনকে সাত বছরের সাজা দেয় আদালত।

৭১ বছর বয়সী ওই সন্ন্যাসিনী যৌন নিপীড়নের শিকার হওয়ার পর দেশজুগে বিক্ষোভ শুরু হয়। বিচারক কুমকুম সিনহা বলেন, ‘বৃদ্ধা ওই নারীর সঙ্গে যা হয়েছে তা পশ্চিবঙ্গের সংস্কৃতির সঙ্গে যায় না। এখানে মাদার তেরেসা অসহায়দের সাহায্য করেছেন।’

ওই সন্যাসী পরে কনভেন্ট অব জিসাস এন্ড ম্যারিতে চিকিৎসা নিয়ে পশ্চিমবঙ্গে চলে যান।

২০১৫ সালের ১৪ মার্চ মধ্যরাতে রাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে ‘কনভেন্ট অফ জেসাস এন্ড মেরি’ নামে ওই স্কুলে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছিল। নগদ অর্থের পাশাপাশি ল্যাপটপ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসও চুরি যায়। ওই ঘটনায় রানাঘাটের গাংনাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে রাজ্য পুলিশের সিআইডি অভিযুক্ত সাতজনের মধ্যে ছয় জনকে আটক করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য