,

চীনে ট্রাম্পকে উষ্ণ সম্বর্ধনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া সফর শেষ করে চীন পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তাকে বেইজিংয়ে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার মেয়াদের শেষ সময়ে চীন সফরে গিয়েছিলেন। ওই সময় ওবামাকে লাল গালিচা সম্বর্ধনা দেয়নি চীন। ট্রাম্পকে দেওয়া এই লাল গালিচা সম্বর্ধনা তাই এটাই ইঙ্গিত দিচ্ছে, এই সফরে ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্টের সম্পর্ক ও বাণিজ্যিক লেনদেন বিষয়ক আলোচনা বেশ উষ্ণই হবে।

ফক্স নিউজ জানিয়েছে, দুদিনের সফরে ট্রাম্প আলোচনায় উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মিত্র চীনের সম্পর্ক ছেদ করার বিষয়ে জোর দেবেন। তিনি পিয়ংইয়ংয়ের সঙ্গে আর্থিক লেনদেন ছিন্নকরণ এবং চীন থেকে উত্তর কোরিয়ার শ্রমিকদের বের করে দেওয়ার আহ্বান জানাবেন।

এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া সফরের সময় ট্রাম্প প্রত্যেক দায়িত্ববান দেশকে উত্তর কোরিয়াকে সমর্থণ না দেওয়ার ব্যাপারে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ট্রাম্প বলেছেন, ‘আপনার সমর্থন দিতে পারেন না, আপনারা যোগান দিতে পারেন না, আপনার গ্রহণ করতে পারেন না।’ এসময় তিনি চীন ও রাশিয়াসহ প্রত্যেক দেশকে উত্তর কোরিয়ার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য