সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পুলিশের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর জেলা পুলিশের উদ্যোগে হিফজুল কোরআন, তেলওয়াত,হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা  নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.  মনিরুজ্জামান ফকির।

দিনব্যাপী কোরআন তেলওয়াত শেষে নাসিরনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবু জাফরের সভাপতিত্বে  বিশেষ অতিথি জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা এমদাদুল্লাহ,সুপার, জামিয়া কোরআনিয়া মাদ্রাসা, ব্র্রাহ্মণবাড়িয়া। হাফেজ মাওঃ শফিকুল ইসলাম, সুপার জামিয়া দারুল আরকাম আল-ইসলামীয়া, হিফজল বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া। হাফেজ মাওঃ আতাউর রহমান, সুপার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া, ব্রাহ্মণবাড়িয়া।

পরে প্রতিযোগিতা শেষে তিন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ শওকত হোসেন, ওসি তদন্ত, নাসিরনগর।

এছাড়াও অনুষ্ঠানে মৎস্য ও প্রানিসম্পদ এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি‘র শারীরিক সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

 

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা