শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে গলিত লাশ উদ্ধার : এলাকায় শোকের মাতম

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামে একটি বাড়ির দেয়াল নির্মানের কাজ করার সময় ৮ মাস আগে অপহ্নদ একই গ্রামের মো. শাহজাহানের ছেলে সোবহানিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্র আশিকুল হাসান হ্নদয়ের (১২) গলিত লাশের সন্ধান পাওয়া গেছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব ও লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই মো.শাহ আলম জানান,-‘লাশের অবস্থা খুবই খারাপ।মুখ দেখে চেনার উপায় নেই।হ্নদয়কে কিভাবে হত্যা করা হয়েছে তা জানার জন্য লাশ দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
খোজ নিয়ে জানা গেছে,আজ সকালে রাজমিস্ত্রীরা একটি বাড়ির দেয়াল নির্মানের সময় একটি শিশুর লাশ মাটির গর্তে পোতা অবস্থায় পেলে এলাকায় সাড়া পড়ে যায়।খবর পেয়ে হ্নদয়ের মা এসে অর্ধগলিত লাশের হাফপ্যান্টের নমুনা দেখে তিনি তার ছেলেকে সনাক্ত করেন।তখন থেকেই সদর পৌর এলাকায় মৃত হ্নদয়ের স্বজনদের সহ তার স্কুলের বন্ধুসহ এলাকাবাসীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
হ্নদয়ের মা নাজমা বেগম আহাজারী করতে করতে জানান,-গত ২০ এপ্রিল মাসে হ্নদয়কে অপহরন করে অপহরনকারীরা মোবাইলে ২০ লাখ টাকা দাবী করে না পেয়ে তাকে হত্যা করে জগন্নাথপুরে মতিন মিয়ার বাড়ির পাশে ফেলে রাখে বলে অনুমান করা হচ্ছে।এ ব্যাপারে থানায় একটি অপহরনের অভিযোগ এপ্রিল মাসেই দায়ের করা ছিলো।সে ভিত্তিতে র‌্যাব ২ জনকে গ্রেফতার ও আদালতে ২ আসামী হ্নদয়কে অপহরনের কথা স্বীকার এবং অপহরনকালে ১৪ জন জড়িত ছিলো বলে স্বীকারোক্তি দিলেও হ্নদয়কে কি করা হয়েছে তা স্বীকার করেনি গ্রেফতারকৃতরা।গ্রফেতারকৃত আসামীরা এখনো জেলা জেলহাজাতে রয়েছে বলে জানা গেছে।
হ্নদয়ের মামা হযরত মিয়া জানান-এখন নতুন করে হত্যা মামলা দায়ের করা হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা