,

বাঞ্ছারামপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুরের ছয়ফুরাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের বিএনপি সভাপতি শাহজাহান মিয়া (৬০)কে আজ সকালে প্রাত:ভ্রমনে বের হলে কতিপয় দূর্বৃত্ত বেধড়ক কুপিয়েছে। খোজ নিয়ে জানা গেছে,-শাহজাহান চেয়ারম্যান গতকাল শনিবার সকালে হাটতে গেলে পেছন থেকে এক দল সন্ত্রাসী তার উপর এলো পাথারি ভাবে হামলা চালায় ।

তারা দেখে দেখে হাতে,পায়ে ও মাথায় আঘাত করা হয়েছে বলে পরিবারের স্বজনরা জানান।গুরুতর আহত শাহজাহান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।এ বিষয়ে কোন মামলা এখনো হয়নি।তবে,নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়,সন্ত্রাসী মহল মসজিদ কমিটি নিয়ে এই হামলা তা নিতান্তই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা।মূল হামলাকারীকে আড়াল করার চেষ্টামাত্র।তার রাজনৈতিক প্রতিপক্ষ এমন হামলা করতে পারে বলে গুজব রয়েছে।

কি কারনে,কেন এই গুরুতর আঘাত তা জানতে চাইলে তার স্বজনরা নিশ্চুপ থেকে বলেন পরে জানানো হবে। এই নিয়ে উক্ত এলাকায় শাহজাহান চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে আতংক বিরাজ করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা