বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে কৃষক-জেলেদের মাঝে সরকারি সামগ্রী বিতরন

news-image
বাঞ্ছারামপুর সংবাদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি ও মৎস্য উপকরন বিতরন করলেন স্হানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন তাজুল ইসলাম। তিনি অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার প্রায়  শতাধিক  জেলেদের মাঝে বিনামূল্যে উন্নতমানের মাছ ধরার জাল বিতরন করেন।১০জন করে ১০টি গ্রুপে এসব জাল বিতরন করা হয়।
এছাড়া জেলে পরিবারের মাঝে ৪০ টি সেলাই মেশিনও দেয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার জানান,-পরিবেশ বান্ধব ও স্থানীয়ভাবে ‘বেড়জাল’ নামে পরিচিত কুমিল্লা মৎস্য প্রকল্প থেকে এই প্রথম এতো ভালো মানের জাল মৎস্যজীবিদের দিতে পেরে নিজের কাছেও ভালো লাগছে।সাথে সেলাই মেশিন যুক্ত হওয়ায় জেলেদের বাড়তি উপার্জন করতে পারবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.জামাল হোসেন জানান,-কৃষি পুর্নবাসনের আওতায় ৮’শ ৫ জনকে রাসায়নিক সার ও বিভিন্ন প্রকার বীজ দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.সিরাজুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম,পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা,ভাইস চেয়ারম্যান মিন্টুর রঞ্জন সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর প্রমূখ।