,

চুরির অভিযোগে বস্তাবন্দি করে চার বছরের শিশুকে নির্যাতন

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল ফোন চুরির অভিযোগে চার বছরের শিশু পিয়াসকে বস্তাবন্দি করে নির্যাতন করার অভিযোগ উঠেছে একই এলাকার রাকিব হোসেনের বিরুদ্ধে।

বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় পিয়াসকে উপজেলার বামনী এলাকায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার চোখ, মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে তাকে রেফার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার রাকিব হোসেনের একটি মোবাইল ফোন কে বা কারা চুরি করে। ওই মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বুধবার সন্ধ্যায় পিয়াসকে ডেকে নেয় রাকিব। পরে চুরির অপবাধ দিয়ে বস্তাবন্দি করে তাকে বেদম মারপিট করে।

পিয়াসের বাবা সোহেল জানান, তার চার বছরের সন্তানকে মোবাইল ফোন চুরির অভিযোগে একই এলাকার রাকিব তুলে নিয়ে বস্তাবন্দি করে নির্যাতন করে। পরে পিয়াসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি ঘটলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ নির্মম নির্যাতনের বিচার দাবি করেন তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান, নির্মম এ ঘটনার জন্যে অভিযুক্ত রাকিব হোসেনকে গ্রেফতারের অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে