,

ইন্ডিয়ান আইডল শিল্পী থেকে ডাকাত!

news-image

বিনোদন ডেস্ক : তিনি ছিলেন ইন্ডিয়ান আইডলের গায়ক। জুডো-কারাতে ও কম্পিউটার চালানোতেও তিনি সিদ্ধহস্ত। কিন্তু এ ব্যক্তিই কিনা শেষ পর্যন্ত জড়িয়েছেন ডাকাতিতে।

সম্প্রতি দিল্লি পুলিশ সুরাজ বাহাদুর নামে ওই যুবককে গ্রেফতার করেছে।

জানা যায়, বিলাসবহুল জীবনের জন্যই নাকি সুরাজ চুরি ও ডাকাতির পেশা বেছে নিয়েছিলেন।

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করা সুরাজের বায়োডাটা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারো। ভালো ইংরেজি বলতে পারে ও মার্শাল আর্টে দুটো গোল্ড মেডেল রয়েছে তার ঝুড়িতে। আর গান তো তার জীবনের পুরোটা জুড়েই।

সম্প্রতি এই সুরাজই দুই সহযোগীর সঙ্গে মিলে এক ব্যক্তির কাছ থেকে সোনার চেন ও চামড়ার ব্যাগ ছিনতাই করেছিলেন। তদন্তে নেমে পুলিশ সুরাজের কাছ থেকে দেশি বন্দুক, পেপার স্প্রে ও স্কুটার বাজেয়াপ্ত করেছে।

পুলিশ জানিয়েছে, ডাকাতির টাকা ক্লাবে ও দামি জামা কাপড়, ব্র্যান্ডেড জিনিস কিনেই উড়িয়ে দিতেন সুরাজ।

এদিকে ধরা পড়ার পর সাংবাদিকদের সামনে অনুরোধে ‘ইশক সুফিয়ানা’ গান গেয়ে শোনান একদা ইন্ডিয়ান আইডলের গায়ক।

চুরির অভিযোগে ২০১৪ সালেও একবার গ্রেফতার হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে চব্বিশটি ফৌজদারি মামলা।

এ জাতীয় আরও খবর

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র