,

আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপারে নতুন নির্দেশনা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে পারাপারকারী যাত্রীদের ভ্রমনকর পরিশোধের নতুন নির্দেশনা জারী করেছে জেলা প্রশাসন। নির্দেশনায় বলা হয়েছে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে ভারত ভ্রমন করতে চাইলে এখন থেকে খোলা দিনেই সোনালী ব্যাংকে ভ্রমণ কর পরিশোধ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত রসিদে অথবা সোনালি ব্যাংকের নির্ধারিত কোডে ট্রেজারি চালানের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে। শুক্র ও শনিবার কিংবা অন্যান্য সরকারি ছুটির দিনে আখাউড়া স্থল বন্দরের সোনালী ব্যাংকের শাখা বন্ধ থাকে বিধায় এ আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে আখাউড়া চেকপোস্ট সংলগ্ন সোনালী ব্যাংকের বুথ বন্ধ থাকায় যাত্রীরা ভ্রমণ কর পরিশোধ না করে স্থল শুল্ক স্টেশনে কর পরিশোধ করে থাকেন।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত রশিদে অথবা সোনালি ব্যাংকের নির্ধারিত কোডে ১-১১৪১-০১৩০-০৯১১ ট্রেজারি চালানের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে। গত কয়েক বছর ধরে শুল্ক স্টেশনের নির্ধারিত ফরম পূরণ করে এভাবেই কর পরিশোধ করে আসছিলেন যাত্রীরা। কর পরিশোধ মর্মে যাত্রীদের রশিদও দিয়ে থাকে স্থল শুল্ক স্টেশন। সম্প্রতি নির্ধারিত প্রক্রিয়ায় ভ্রমণ কর না দেয়ার অভিযোগে শতাধিক যাত্রীর পারাপার আটকে দেয়ে বিজিবি। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। পরে বিশেষ ব্যবস্থায় তাদের যেতে দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা