সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার গাড়িবহরে হামলার নিন্দা কাদের সিদ্দিকীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

রবিবার দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে কাদের সিদ্দিকী বলেন, প্রকাশ্য দিবালোকে দেশের সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে এরকম আক্রমণ গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

একইসঙ্গে সফরসঙ্গী বিভিন্ন সংবাদ মাধ্যমের গাড়িতে ন্যক্কারজনক হামলারও তিনি তীব্র প্রতিবাদ জানান তিনি।

অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তিনি সরকারের কাছে জোর দাবি জানান।

উল্লেখ্য, শনিবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা উপলক্ষে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একাধিকবার তার গাড়িবহরে হামলা চালানো হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা