,

বাংলাদেশ-ভারতের সংযোগে তিতাস ও ভৈরব নদীতে রেল সেতু উদ্বোধন শিগগিরই

news-image

বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল সংযোগে ভৈরব ও তিতাস নদীর ওপর রেল সেতু নির্মাণ হচ্ছে। ভারতের অর্থায়নে এই দুটি রেল সেতুর উদ্বোধন খুব শিগগিরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগরতলা সফরে গিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ১২টি রেলপথে সংযোগ ছিল। কিন্তু ভারত ভাগ হয়ে পাকিস্তান হওয়ার পর সংযোগগুলি বন্ধ হয়ে যায়। বর্তমানে কেন্দ্রে মোদি সরকার আসার পর পুনরায় ১২টি রেল সংযোগ চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আখাউড়া আগরতলা রেল লাইনের ভারতীয় অংশের কাজ শুরু হয়েছে।

তিনি জানান, কয়েক মাসের মধ্যে বাংলাদেশের অংশে কাজ শুরু হবে। ভারতীয় কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে এই প্রকল্পের কাজ। ইতিমধ্যে বাংলাদেশ সরকার প্রকল্পের জন্য অর্থ পেয়েছে।
রেলমন্ত্রী বলেন, তিতাস ও ভৈরব নদীর উপর দ্বিতীয় রেল সেতু নির্মিত হয়েছে ভারতীয় অর্থানুকূলে। এই সেতু আগামী কিছু দিনের মধ্যে উদ্বোধন হবে। দিল্লী ও ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করবেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা