সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি নিজেরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক , সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে জনতার ঢল নামেনি। তাই এ রকম একটি ঘটনার দরকার ছিল বড় সংবাদ হওয়ার জন্য। তারা নিজেরাই নিজেদের গাড়িতে হামলা চালিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বলা হচ্ছে আওয়ামী লীগের লোকজন তার গাড়িবহরে হামলা করেছে। ওই হামলায় বিএনপিসহ সাংবাদিকদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ কেন সাংবাদিকদের গাড়িতে হামলা করতে যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামে রোহিঙ্গাদের ত্রাণ সাহায্য না নিয়ে খালেদা জিয়া শো ডাউন করতে গেছেন।

এদিকে এ ব্যাপারে বিএনপির অভিযোগ- ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে খালেদার গাড়িবহর আটকে দেওয়ার চেষ্টা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডাররা। তারা পথে পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশে গতকাল শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে রওনা হন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ফেনী পার হওয়ার সময় বিভিন্ন স্থানে তাঁর গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে। আজ রবিবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা