,

আখাউড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

news-image

নিজস্ব প্রতিনিধি : আখাউড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে র‌্যালী, আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশের আহবায়ক জেলা পরিষদ সদস্য মো: আবুল কাসেম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মুসলিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ মিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মুরাদ হোসেন, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসন তরফদার প্রমুখ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো: সেলিম ভূইয়া, মো: মনির হোসেন বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান পিওয়া আক্তার, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ স্বপন ভূইয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা শুধুমাত্র আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ না রেখে কমিউনিটি পুলিশ আরও বেশি গতিশীল করে সমাজকে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ মুক্ত করতে মানুষকে সম্পৃক্ত করার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা