,

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নাসিরনগরে র‌্যালি ও আলোচনা সভা

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে “ পুলিশই জনতা জনতাই পুলিশ”এই শ্লোগানকে সামনে রেখে থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে আজ শনিবার উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ওসি(তদন্ত) শওকত হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,মহিলা সদস্য শাহিনা খানম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য,গৌর মন্দিরের সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নাছিরউদ্দিন রানা। স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ওয়ার্ড,ইউনিয়ন ও থানা পুলিশিং কমিটির সদস্য,সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এদিকে“কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষে স্থানীয় একটি সমাজ কল্যানমূলক সংগঠন রক্তিম মিনা এর উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের আয়োজন করে।

 

 

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা