সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা মোতায়েন ও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন ৫ জানুয়ারির পুনরাবৃত্তি’

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপক্ষে সরকার গঠন ও সেনা মোতায়েন ছাড়া কোনো নির্বাচন হলে তা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি হবে।

শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অর্থবহ নির্বাচনের জন্যই আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার এবং নিরপেক্ষে সরকার গঠন ও ভোটের দিন সেনা মোতায়েনের দাবি তুলছি।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দিক্ষণ শাখা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর, ঢাকা জেলা এবং মুন্সীগঞ্জ জেলার কয়েক হাজার নেতাকর্মী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা