,

৬২০ কোটি টাকার ব্রিজে উদ্বোধনের আগেই ফাটল !

news-image

উদ্বোধনের অপেক্ষায় থাকা ভৈরব দ্বিতীয় রেলসেতুর কয়েকটি বেইজ পিলারে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। মেঘনা নদীর উপর ৬শ’ ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর ৮, ৯ ও ১০ নং পিলারে ভাঙন দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজ ২০১৩ সালের ২৫ ডিসেম্বর শুরু করে ভারতের ইরকন ও এফকন জেভি নামের দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্প্রতি নির্মাণ কাজ শেষ হয়ে উদ্বোধনের অপেক্ষায় আছে সেতুটি।

স্থানীয় লোকজন বলছেন, নদীতে চলা নৌযানের ধাক্কায় সেতুতে ফাটল দেখা দিয়েছে।

সেতুর ১২টি পিলারের মধ্যে ৮টি নদীতে পড়েছে। ভৈরব ও আশুগঞ্জ প্রান্তে আছে আরও ৪টি। রং করা থেকে শুরু করে ছোটখাটো সব কাজ প্রায় শেষ। স্লিপার, রেললাইন নির্মাণ ও পাথর বসানোর কাজ অনেক আগেই করা হয়েছে। এ সেতুর সঙ্গে ভৈরব ও আশুগঞ্জ প্রান্তের ছয়টি ছোট সেতুও নির্মাণ শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দ্বিতীয় ভৈরব রেলসেতু চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইনের মাধ্যমে প্রতিটি ট্রেন কোন প্রকার ক্রসিং ছাড়াই বিরতিহীনভাবে ট্রেন চলাচল করতে পারবে।

 

Jamuna TV

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা