সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন খালেদা জিয়া

news-image

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী শনিবার (২৮ অক্টোবর) তিনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন। পরদিন রবিবার কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তিনি সেখানে যেতে পারেন। আমরা বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানাবো।’

বিএনপির মিডিয়া উইং সূত্র জানায়, সোমবার (২৩ অক্টোবর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার কক্সবাজারে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুতে এই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, প্রেস রিলিজের মাধ্যমে আজই স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা