বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

news-image
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে আলিফ (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। আলিফ উপজেলার লাউর ফতেহপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। আলিফ একই গ্রামের আবু ইউসুফ মিয়ার ছেলে।আজ সোমবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আলিফ সকালে খাবার শেষে মুখ ধোয়ার জন্য বাড়ির পাশের পুকুরে যায়। এসময় অসাবধানতাবসত হঠাৎ করে আলিফ পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন আলিফকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর