,

নবীনগরে ১২৫০পিচ ইয়াবাসহ গাঁজা উদ্ধার, বাবা-ছেলে আটক

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণাবড়িয়ার নবীনগরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশেষ অভিযানে চালিয়ে সাড়ে ১২শ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে। আজ সোমবার দুপুরে উপজেলার বীরগাঁও কেদারখোলা গ্রামের নিজ বড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন,কেদারখোলা গ্রামের আবুল কাশেম (৫৯) ও তার ছেলে জিয়াউর রহমান (২০)।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেদারখোলা গ্রামের আবুল কাশেমের বাড়িতে অভিযান চালানো হলে তার পরিহিত পাঞ্জাবির পকেটে থেকে ২৫০ পিস ও অভিনব কায়দায় বসত ঘরের টেবিলের ড্রয়ার থেকে আরও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং চালের ড্রামে লুকিয়ে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।তখন উদ্ধারকৃত মাদক সহ আবুল কাশেম ও তার ছেলে জিয়াউর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় নবীনগর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা