,

রঙ্গন উপদেষ্টা ও পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খাঁনের ৪১তম জন্মদিন পালিত

news-image

রবিবার সন্ধ্যায় রঙ্গন কার্যালয়ে রঙ্গনের উপদেষ্টা ও ডিএমপি উপ পুলিশ কমিশনার (লালবাগ), ব্রাহ্মনবাড়িয়ার কৃতি সন্তান মোহাম্মদ ইব্রাহীম খাঁনের ৪১তম জন্মদিন জাঁকজমকভাবে উদযাপন হয়েছে। সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য এফ আই ফারুক বেপারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত। সংগঠনের ক্রীড়া সম্পাদক আলাউদ্দিন সাবেরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য ও জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারন সম্পাদক মিজানুর রহমান তানিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা এ ই চৌধুরি রিয়াদ, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহসিন মোল্লা, রঙ্গনের সহ সভাপতি শামস নূর আরাফাত, দপ্তর সম্পাদক শেখ সামি। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রিয়াদ সরকার ও রঙ্গনের সদস্য বৃন্দ। আলোচনায় বক্তারা পুলিশে মোঃ ইব্রাহীম খাঁনের মেধা, সাহসীকতা এবং রঙ্গনের বিভিন্ন কার্যক্রমে উপদেশ ও দিকনির্দেশনার ভূয়সী প্রশংসা করেন। এসময় তার জন্মদিন উপলক্ষ্যে রঙ্গন পরিবার অতিথিদের নিয়ে কেক কাটা হয়। প্রসঙ্গত তিনি ব্রাহ্মনবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের সন্তান।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা