,

২১ বলে ৫ উইকেট উসমানের!

news-image

স্পোর্টস ডেস্ক :প্রথম চার ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। আজ শেষ ওয়ানডেতে লঙ্কানদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। কিন্তু সেই ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা। ২০ রানেই হারিয়েছে ৫ উইকেট!

শ্রীলঙ্কাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন মূলত পাকিস্তানের পেসার উসমান খান। প্রথম ৫ উইকেটই নিয়েছেন তিনি!

শারজাহতে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন উসমান। আগের ম্যাচে অভিষেকে তিনি দ্বিতীয় বলেই উইকেট নিয়েছিলেন। আজ প্রথম ওভারের শেষ দুই বলে নিয়েছেন ২ উইকেট। পঞ্চম বলে বোল্ড হয়েছেন সাদিরা সামারাবিক্রমা। পরের বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দিনেশ চান্দিমাল। দুজনই মেরেছেন ডাক!

তৃতীয় ওভারে উসমানের হ্যাটট্রিক বলটা চার হাঁকিয়েছিলেন উপুল থারাঙ্গা। তবে এক বল পরই শ্রীলঙ্কান অধিনায়ককে বোল্ড করেন উসমান। পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন নিরোশান ডিকভেলা। তখন শ্রীলঙ্কার ৮ রানেই নেই ৪ উইকেট!

স্কোরটা ২০-এ যেতেই পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মিলিন্ডা সিরিবর্ধনেও। এবারও ঘাতক উসমান। তার চতুর্থ ওভারের তৃতীয় বলে পয়েন্টে ফখর জামানের হাতে সহজ ক্যাচ তুলে নেন সিরিবর্ধনে।

মাত্র দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট পেলেন উসমান। তাও মাত্র ২১ বলের মধ্যে! ২০০১ সালের পর ওয়ানডেতে তার চেয়ে কম বলে ৫ উইকেট নিতে পেরেছেন মাত্র দুজন। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চামিন্দা ভাস ১৬ বলে ও ২০১৩ সালে কানাডার বিপক্ষে অস্ট্রেলিয়ার ফন ডের গাগটেন ২০ বলে ৫ উইকেট নিয়েছিলেন।

৪ ওভার শেষে উসমানের বোলিং ফিগার ৪-০-১৮-৫!

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক