সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম নিয়ন্ত্রণে আগ্রহী নয় রোহিঙ্গারা

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যার শিকার হয়ে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বেশির ভাগই নারী ও শিশু। রোহিঙ্গা নারী ও পুরুষদের জন্ম নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার কাজ করছে পরিবার পরিকল্পনা অধিদফতর। এজন্য উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের অলিগলিতে দুই শতাধিক কর্মী রোহিঙ্গা নারী-পুরুষদের মধ্যে সচেতনা সৃষ্টি ও জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে অবহিত করছে। কিন্তু রোহিঙ্গা নারী-পুররুরা জন্ম নিয়ন্ত্রণে আগ্রহী নয় বলে জানিয়েছে মাঠ কর্মীরা। তাদের একজন মোঃ ইসহাক।

 

রোহিঙ্গা নারীরা বলেন, মিয়ানমারে জন্ম নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই। বিষয়টি আমরা জানি না। এজন্য কোনও চিকিৎসা সেবাও পাইনি। কিন্তু বাংলাদেশে আসার পর জন্ম নিয়ন্ত্রণ বড়ি সম্পর্কে জানতে পারি। অনেকে আগ্রহী হলেও স্বামীরা তা মানতে নারাজ। আবার অনেক ক্ষেত্রে স্বামীরা উদ্যোগী হলেও স্ত্রীরা এতে আগ্রহী নয়।

 

রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারী নুর কায়দা(২৩), জয়নাব বেগম বলেন, আল্লাহ যদি কোনও সন্তান দেন, এতে বাধা দেয়া গুনাহের কাজ। তাই ওষুধ সেবন করার প্রয়োজন নেই। আমাদের মিয়ানমারে এসব কিছু নেই।

 

রোহিঙ্গা যুবক আব্দুল শুক্কুর ও ফরিদ আলম বলেন, বাংলাদেশে আসার পর থেকে ডাক্তাররা আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে অনেকবার বলেছেন। কিন্তু আমাদের স্ত্রীরা রাজি হচ্ছে না। আমরা তাদের বোঝাতে চেষ্টা করছি।

 

জানা গেছে, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নারী পুরুষের জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা না থাকায় রাখাইনে জনসংখ্যার হার অন্যান্য অঞ্চলের তুলনায় একটু বেশি। প্রতিটি পরিবারে পাঁচ থেকে ১০টি সন্তান রয়েছে। ক্ষেত্র বিশেষে এই সংখ্যা আরও বেশি। এ কারণে বাংলাদেশের তুলনায় রোহিঙ্গা পরিবারগুলোতে শিশুর সংখ্যা অনেক বেশি। ইতোমধ্যে অনেক রোহিঙ্গা নারী গর্ভবতী অবস্থায় রয়েছে। ফলে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুর সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। এজন্য রোহিঙ্গা নারী ও পুরুষদের জন্ম নিয়ন্ত্রণের আওতায় আনতে কাজ করছে পরিবার পরিকল্পনা অধিদফতর।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসতে সরকার তিনটি পদ্ধতিতে এগোচ্ছে। সেগুলো হলো তিন মাস মেয়াদী ইনজেকশন, জন্ম নিয়ন্ত্রণ বড়ি ও কনডম। এজন্য জন্ম নিয়ন্ত্রণসহ অন্যান্য চিকিৎসা সেবা প্রদানে সাতটি মেডিকেল টিম কাজ করছে। ২০০ জন কর্মী বিভিন্ন ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে অবহিত করছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা