,

আশুগঞ্জ নৌবন্দর থেকে যান চলাচল শুরু

news-image

বৈরী আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে নৌযান চলাচল শুরু হয়েছে। তবে এখনো এই বন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে সবধরনের নৌযান চলাচল শুরু হয়। এর আাগে শনিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আশুগঞ্জ নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে  জানান, শনিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে আশুগঞ্জ নদী বন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সকল প্রকার নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে দেয়া হয়েছিল। পরে রোববার সকালে আবহাওয়া অফিস থেকে সতর্কতা সংকেত নামিয়ে এক নম্বরে এনে নৌ চলাচল শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আশুগঞ্জ নৌবন্দর থেকে সকল রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা