,

আশুগঞ্জ নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত, নৌযান চলাচল বন্ধ

news-image

সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : সাগরে নিম্নচাপ ও টানা ভারী বর্ষণের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে শনিবার ভোর থেকে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। গত ৩দিনের বৃষ্টিপাতের কারণে নৌবন্দরের বিভিন্ন মালবাহী জাহাজ থেকে পণ্য উঠানামা বন্ধ রয়েছে।

কাজ করতে না পারায় বিপাকে পড়েছে সহস্রাধিক শ্রমিক। অচলাবস্থার সৃষ্টি হয়েছে নৌবন্দরের সকল কার্যক্রমে। নৌবন্দরে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ। শনিবার ভোর থেকে আশুগঞ্জ থেকে ৬টি নৌরুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল।

আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, সাগরে নিম্নচাপের কারণে নৌবন্দরে শুক্রবার রাত থেকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে। যার কারণে শনিবার ভোর থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা