সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, যদি রোহিঙ্গাদের ফেরত পাঠানো না হয় তাহলে তারা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

এ সময় সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোরও পরামর্শ দেন তিনি। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাষা সৈনিক, প্রবীণ রাজনীতিবিদ অলি আহাদের ৫ম মৃত্যুবার্ষিকী ও ড. পিয়াস করিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় দেশে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে এসব কথা বলেন তিনি।

স্মরণ সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম। তিনি বলেন, সরকারের অদূরদর্শীতার কারণে রোহিঙ্গারা আজ মানবেতর জীবন যাপন করছে। সরকারের উচিত জাতীয় ঐক্য গড়ে তুলে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান করা। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফেরত নিয়ে নাগরিকত্ব দিতে বাধ্য করা।

ষোড়শ সংশোধনী নিয়ে তিনি বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে কথা বলায় প্রধান বিচারপতির ওপর সরকারের ক্ষোভ। সরকারের ক্ষোভের করণেই তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারের উচিত ছিল রায়ের ওপর রিভিউ আবেদন করা।

তা না করে সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করল। এর মধ্য দিয়ে সরকার বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমীন ফারহানা, মোস্তফা কামাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা