রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫, বাড়িঘর ভাংচুর

news-image

সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের  মীমাংসার জন্য বসে নতুন করে বাক-বিতন্ডার ঘটনাকে কেন্দ্র করে আবারও দু’দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার দূর্গাপুর গ্রামের মোল্লাবাড়ি ও জারুর বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রর্তক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, দুপুরে পূর্ব বিরোধের একটি বিষয়ে মিমাংসার জন্য এলাকার লোকজন জড়ো হতে থাকে শালিসে বসার জন্য। এসময় জারুর বাড়ির সামসুল হকের ছেলে মহিউদ্দিনের সাথে মোল্লা বাড়ির রফিকুল ইসলামের ছেলে বোরহানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এরই জের ধরে কিছুক্ষণের মর্ধ্যে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে জারুর বাড়ির লোকজন মোল্লাবাড়ির মোতালিব মিয়ার একটি বসত ঘরে আগুন দেয়াসহ অন্তত ৩টি ঘরে ভাংচুর চালায় দাঙ্গাবাজরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।পরবর্তি সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ