সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াই আদালতকে হেনস্তা করছেন : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিচার ব্যবস্থাকে বিলম্বিত করে খালেদা জিয়াই আদালতকে হেনস্তা করছেন। তিনি আদালতে হাজিরা না দিয়ে একের পর এক তারিখ পিছিয়েছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মামলা পক্ষে গেলে বিএনপি আদালতের প্রশংসা করে আর বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনে। যখন তারা মনে করে যে এ রায়টা সরকারের বিরুদ্ধে গেছে, তখন তারা আনন্দে আটখানা হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়।

বিএনপিকে একটি বিশৃঙ্খল দল হিসেবে মন্তব্য করে কাদের বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ১৫০ বারেরও বেশি সময় নেওয়ার পাশাপাশি ৮ মাস মামলার বিচারকে বিলম্বিত করেছেন। এখন তিনিই হেনস্তার অভিযোগ করছেন!

খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল তা অনেক মিডিয়া এড়িয়ে গেছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ওই দিন বিএনপির যে পরিমাণ নেতাকর্মী উপস্থিতি ছিল তার চেয়ে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় আওয়ামী লীগের মহিলা নেতাকর্মীর সংখ্যাই বেশি ছিল। কিন্তু আমাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা