,

নবীনগর ও বাঞ্ছারামপুর ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২১ হাজার তিনশ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৩ বোতল ফেনসিডিলসহ মনোয়ারা বেগম (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা গত বুধবার দিবাগত রাতে উপজেলার মরিচাকান্দি গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মনোয়ারাকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে ২১ হাজার তিনশ’ পিস ইয়াবা ও ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগরে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই গোলাম সারোয়ারের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে বুধবার(১৮/১০)রাত্র দশটার দিকে শ্যামগ্রাম দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক ব্যাবসায়ী মো.আরিফ মিয়া(২৫)কে ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ।আরিফ শ্যামগ্রামের মো.গাবু মিয়ার ছেলে। জানা যায় যে,আরিফ দীর্ঘদিন যাবত ঐ এলাকায় ইয়াবার বড়ি (মাদকের) ব্যাবসা করে আসছে। সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগ্রাম দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক ব্যাবসায়ী আরিফ কে ৫২ পিস,ইয়াবার সহ গ্রেফতার করতে সক্ষম হলেও মো.আলম নামে আরেক মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়। নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)আসলাম সিকদার বলেন,গ্রেফতারকৃত আসামী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা