,

ব্রাহ্মণবাড়িয়ায় ২১ হাজার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২১ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ মাদকসহ মনোয়ারা বেগম (৬০) নামে এক মাদক নারীকে ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মরিচাকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটক মনোয়ারা ওই এলাকার হোসেন মিয়ার স্ত্রী।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোসেন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মনোয়ারা বেগমকে আটক করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার ছেলে সবুজ মিয়া ও রুবেল মিয়া পালিয়ে যায়।

উদ্ধার করা হয় ২১ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেট, সাত বোতল বিয়ার, ৪৩ বোতল ফেন্সিডিল, দুই কেজি গাঁজা, নয়টি মোবাইল ফোনসেটসহ মাদক বিক্রির ২৬ হাজার ৮৩০ টাকা।

ভৈরব ক্যাম্পের উপ-পরিচালক শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা। আটক নারী ও পলাতকদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলা করা হয়েছে। পালাতকদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা