,

বিজয়নগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

news-image

বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের ভিটিকালীসিমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে মরদহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ জানান, সকালে ভিটিকালীসিমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন একটি জলাশয়ে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহ স্হানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও জানান, মরদেহের শরীর ফুলে পচন ধরে যাওয়ায় কারণে  আঘাতের চিহ্ন আছে কীনা সেটিও বোঝা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা