রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নেত্রী বাসায় পৌঁছানো পর্যন্ত আলো দেব’

news-image

সন্ধ্যার পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের বাতি জ্বলেনি। ওই সড়কে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা মোবাইল ফোনের আলো জ্বালিয়ে বিষয়টির প্রতিবাদ করেছেন।

বুধবার বিকেলে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান তিনি।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিকেল থেকেই বিমানবন্দর সড়কে ভিড় জমান বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। কিন্তু সন্ধ্যার পর বাতি না জ্বলায় বিপাকে পড়েন তাঁরা।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই সড়কের বাতি জ্বলেনি। সাড়ে ৬টার দিকে হঠাৎ আলো জ্বলে। তবে তা মাত্র পাঁচ মিনিট স্থায়ী ছিল। এরপর আবার নিভে যায় বাতি।
এর জন্য সরকারকেই দায়ী করেন এসব নেতাকর্মী। হাতে থাকা মোবাইলের আলো জ্বালিয়ে সড়কেই মিছিল ও স্লোগান দিতে থাকেন তাঁরা। অনেক নেতাকর্মী মোটরসাইকেলের হেড লাইট জ্বালিয়ে সংহতি প্রকাশ করেন।

ভাটারা থানা ছাত্রদলের সদস্য হাসিবুল ইসলাম বলেন, ‘শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের বিপাকে ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে সন্ধ্যার পর থেকে সড়কের মূল বাতি জ্বালানো হয়নি।’
গুলশান থানা বিএনপির সদস্য জাকিরুল ইসলাম বলেন, ‘বিমানবন্দর সড়কের বাতি না জ্বালানো সরকারের একটি ষড়যন্ত্র। তবু আমরা যারা এসেছি, আমাদের নিজ নিজ মোবাইলের আলোতে হাত উঁচু করে ধরেছি। নেত্রী বাসায় পৌঁছানো পর্যন্ত আলো দিয়ে যাব।’

এর আগে বিকেল ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ