,

‘বাঞ্ছারামপুরের সাংস্কৃতিক অঙ্গনে প্রতীতি সংগীত নিকেতন বহুদুর এগিয়ে যাবে’-ইউএনও-বাঞ্ছারামপুর

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ‘প্রতীতির শিশু শিল্পীরা আজ যে মনোমুগ্ধকর গান পরিবেশন করলো-তাতে আমি মুগ্ধ-অভিভূত।শিল্প-সংস্কৃতি হলো মনের খোরাক,আর মন যদি ভালো না থাকে দেহ দিয়ে কি কবে?’ প্রধান অতিথীর বক্তব্যে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম আজ বাঞ্ছারামপুরস্থ প্রতীতির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।তিনি আরো বলেন,-‘প্রতিষ্ঠানটি জন্য সরকারিভাবে আমি যদি কিছু সহযোগিতা করতে পারি,তবে তৃপ্ত হবো’।

প্রতীতির অধ্যক্ষ মো.আবু হানিফের সভাপতিত্বে আজ সকাল ১১টায় উপজেলা আমেনা প্লাজাস্থ উপজেলার সংস্কৃতি অঙ্গনের চীরচেনা এই প্রাচীনতম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজনে পালন করে। প্রতীতি সংগীত নিকেতনের ২২ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি অন্যতম কর্নধার সাংবাদিক আশেক এমরানের নের্তৃত্বে সকাল বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। পরে আসতে থাকেন বিশেষ অতিথীবৃন্দ।তাদের মধ্যে ছিলেন বাঞ্ছারামপুর বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ আ.রহিম,প্রফেসর আলম আরা,প্রভাষক চান মিয়া সরকার,আবু তাহের,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বাঞ্ছারামপুর শাখার সভাপতি সাংবাদিক ফয়সল আহমেদ খান,প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল,সাংবাদিক আশিকুর রহমান,ভিপি বিল্লাল, মিনু ম্যাডাম প্রমূখ। অনুষ্ঠানের এক পর্যায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নুরুল ইসলামের অনুষ্ঠানে এসে অংশ গ্রহণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নিয়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে