সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চালুর দাবিতে মানববন্ধন

news-image

সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : ৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা নবনির্মিত আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধীক লোকজন অংশগ্রহন করেন।

জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের যুগ্ম আহবায়ক মো. মোবারক আলী চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহীন শিকদার, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন বাদল, উপজেলা কমিউনিষ্ট পার্টি নেতা শফিকুর রহমান, উপজেলা ট্রেড ইউনিয়নের সভাপতি বাহারুল ইসলাম মাস্টার, উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জোসনা চৌধূরী, উপজেলা আওয়ামীলীগ নেতা মোশারফ মুন্সি, যুবলীগ নেতা ইলিয়াছ ও ছাত্রলীগ নেতা তানভির প্রমূখ।

মানববন্ধনে বক্তারা ৩০ নভেম্বরের মধ্যে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চালুর দাবি জানান। অন্যথায় হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়া হবে বলে জানান। এছাড়াও বেঁধে দেওয়া সময়ে স্বাস্থ্য সেবা চালু করা না হলে আশুগঞ্জে সর্বাত্বক হরতালসহ বিভিন্ন আন্দোলনের হুমকী দেন বক্তারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা