সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাখ্যা আমরা পেয়েছি, বলতে চাই না : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি দলের প্রস্তাবগুলো পড়ে শোনান।

তবে লিখিত প্রস্তাব পড়ার পর তিনি বাড়তি কিছু বলতে রাজি হননি।গত রবিবার বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বিএনপির ভূয়সী প্রসংশা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশে ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক’ হিসেবেও আখ্যা দেন।

ধারণা করা হচ্ছিল বুধবার সংলাপে এ নিয়ে সিইসির কাছে ব্যাখ্যা চাইবে আওয়ামী লীগ। ‘আপনারা ব্যাখ্যা পেয়েছেন কী না’- এমন প্রশ্ন করা হলে কাদের বলেন, ‘আমরা আমাদের ব্যাখ্যা পেয়েছি। কিন্তু এ নিয়ে কিছু বলতে চাই না। ‘

কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ খুবই গঠনমূলক হয়েছে। ‘ তবে ‘সিইসির ব্যাখ্যা’র বিষয়ে সাংবাদিকরা ফের প্রশ্ন করা শুরু করলে কাদের ‘নো’ বলে বেরিয়ে যান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা