,

আখাউড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে স্থানীয় যুবকরা

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : করেছি দৃঢ় অঙ্গিকার, মাদক মুক্ত করবই এবার এ স্লোগান কে সামনে নিয়ে আজ ১৭/১০/১৭ ইং বিকেল ৪ টার দিকে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা ছোটকুড়িপাইকার কুয়ারপাড়স্হ জমাদ্দারবাড়ি চৌ-রাস্তার মোড়ে এ অভিযান শুরু করেন স্থানীয় যুবকরা।
এতে উপস্থিত ছিলেন, ৫নং আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, আখাউড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতের  পি,এ মোঃ রমজান মিয়া, মুক্তিযোদ্ধারকন্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ দ্বীন ইসলাম খাঁন, তারুণ্যেরকন্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ ইব্রাহীম ভূইয়া লিটন, আখাউড়া প্রবাস বন্ধু সংগঠণের সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুল চৌধুরী, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আয়ুবুল ইসলাম, বিনয় চৌধুরী, সাংস্কৃতিক কর্মী আমানুল্লাহ্ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ তখন উপস্থিত ছিলেন,
এর পর সন্ধ্যা ৬ টার দিকে যুবকদের সাথে যোগদেন ফকির মোড়া বিজিবি ক্যাম্পের সীমান্তে টহল রত সদস্যরা, এর পর একের পর এক অভিযান শেষে ধরা পড়েন দুই মাদক সেবনকারী পরে তাদের কে ধুলাই এবং নাকে ক্ষত দিয়ে ছেড়ে দেয়া হয় এসময় তারা অঙ্গিকার করেন আর কোনদিন তারা মাদক সেবন করবেনা।
বি,জি,বি এবং পুলিশ সদস্যরা বলেন আপনাদের সাথে সব সময় প্রসাশনের সহযোগিতা থাকবে আপনার এই অভিযান অব্যাহত রাখুন তায় এখন থেকে প্রতিদিন সীমান্তের প্রতিটি রাস্তার মোড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান চেয়ারম্যান জালাল উদ্দিন।
যুবকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বি,জি,বি সদস্য, পুলিশ সদস্য সহ সমাজের নানা পেশার মানুষ, তারা জানান মাদক কারবারী এবং মাদক সেবন কারীদের জন্য অতিষ্ঠ সহজ সরল মানুষদের জীবন, তাদের দাবী আখাউড়ার এই পূর্বাঞ্চলের গ্রাম গোলোকে মাদক মুক্ত করার।।
তারা স্থানীয় প্রসাশন এবং স্থানীয় সরকারের নিকট এ দাবী উপস্থাপন করেন।।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা