সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘একজন বেশি কথা বলেছেন, দেখেছেন না কী হয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে কম কথা বলার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আপনারা রেফারি। আপনাদের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। আপনারা সেটাই করুন। আর কথা কম বলেন। একজন কথা বেশি বলেছেন, দেখেছেন না কী হয়েছে? কথা বলার জন্য আমরা পলিটিশিয়ানরা আছি।

মঙ্গলবার দুপুরে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট ও হাসপাতালের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এম নুরুল হুদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা হিসেবে মন্তব্য করেন। তার এ মন্তব্যের পর থেকে সর্বত্র আলোচনায় সিইসি। রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে নাসিম বলেন, এটা একটা সাংবিধানিক পদ। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অনুরোধ করব। সব দল যাতে নির্বাচনে আসে সেই ব্যবস্থা করতে বলব।

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খেলার মাঠে খেলবেন না কেন? না খেললে তো আমরা ওয়াকওভার পেয়ে যাব। একবার পেয়েছি ওয়াকওভার। তাই বলব মাঠ ছেড়ে চলে যাবেন না। নির্বাচনে আসেন, জনগণের ওপর বাকিটা ছেড়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মমতা দেখিয়েছেন সে জন্য লন্ডনের সাংবাদিকরা তাকে ‘মাদার অব হিউম্যানিটি’ বলেছে। আমি আশা করব আপনারাও এখানকার রোগীদের মমতা ও সেবা দিয়ে চিকিৎসা করবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা