,

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম নাসিরনগরে কমিটি গঠন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বেসরকারি স্কুল,কলেজ ও মাদরাসা জাতীয়করণের দাবীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম নাসিরনগর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে উপজেলার বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়।

চাতলপাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওমর আলীর সভাপতিত্বে ও বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ পিথ্বিশ রঞ্জন পোদ্দারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, গোর্কণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিব কুমার দেব,ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবু বক্কর ভুইয়া,প্রভাষক মাওলানা এখলাছুর রহমান প্রমূখ।

সভায় সর্ব সম্মতিক্রমে চাতলপাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওমর আলীকে সভাপতি বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের প্রভাষক নির্মল চৌধুরীকে সাধারণ সম্পাদক ও গোর্কণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ শাহজালালকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা