সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রস্তাব অযৌক্তিক ও সংবিধান পরিপন্থি : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনে (ইসি) বিএনপি যে ২০ দফা প্রস্তাব দিয়েছে সেগুলোকে অযৌক্তিক ও সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া বিএনপির ২০ দফা প্রস্তাব অযৌক্তিক, সংবিধান পরিপন্থি ও ইসির এখতিয়ারি বহির্ভূত।

আসন্ন নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের নামে তাদের এই প্রস্তাব মূলত নির্বাচনের রোড ব্লক করার প্রস্তাব। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
বিএনপির প্রস্তাবের জবাব দেওয়ার জন্যই মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বিএনপি আসন্ন জাতীয় নির্বাচন বাতিলের জন্য এ প্রস্তাবগুলো দিয়েছে। এসব প্রস্তাবনার মধ্যে নির্বাচন কমিশনের আরপিও পরিপন্থি প্রস্বাবনাও আছে। দলের প্রার্থীর বদলে জোটের প্রার্থী করা সংক্রান্ত বিএনপির প্রস্তাবের বিরোধিতা করে তথ্যমন্ত্রী বলেন, এই প্রস্তাবের মাধ্যমে মূলত যুদ্ধাপরাধী জামায়াতকে নির্বাচনে হালাল করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলেছেন তার প্রেক্ষিতে ইনু নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সাংবিধানিক দায়িত্বে থেকে যার যা দায়িত্ব তা পালন করুন। ইতিহাস চর্চা করবেন না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা