সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আসেম (এশিয়া-ইউরোপ মিটিং) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে তিনি আগামী ১৯ নভেম্বর মিয়ানমার যাবেন। দেশটির রাজধানী নেপিডোতে নভেম্বরের ২০ তারিখ দুই দিনের ওই বৈঠক শুরু হবে।

সম্প্রতি মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী চ টিন্ট সোয়ের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তাঁর মিয়ানমার যাওয়ার কথা সাংবাদিকদের জানান।

জানা গেছে, আসেম বৈঠকের ফাঁকে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পারে ঢাকা। সোমবার ইউরোপীয় কাউন্সিলে মিয়ানমার নিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, আসেম বৈঠকের ফাঁকে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা