,

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধ ও মান উন্নয়নের লক্ষ্যে বাই সাইকেল বিতরণ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : “নান্দনিক স্কুল গড়ব, টেকসই মানসম্মত শিক্ষা দেব”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সদর উপজেলা পরিষদের অর্থায়নে দূরবর্তী গ্রামের স্কুলগামী ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সুহিলপুর মধ্য সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ আকন্দ, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। আলোচনা শেষে অতিথিবৃন্দ দূরবর্তী এলাকা থেকে স্কুলে আসা ছাত্রীদের মাঝে বাই সাইকেল প্রদান করেন। পরে নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে সাইকেল প্রাপ্ত ছাত্রীরা একটি সাইকেল র‌্যালী বের করে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা