,

নতুন বিজ্ঞাপনে জাহিদ-মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী এবার একসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। গত শনিবার বিএফডিসিতে এর শুটিং শুরু হয়। এর নির্দেশনা দিয়েছেন পারভেজ আমিন। বিজ্ঞাপনটি নিয়ে তিনি মানবজমিনকে বলেন, জাহিদ হাসান ও মৌসুমী দুজনই দক্ষ অভিনয়শিল্পী। তাদের নিয়ে কাজ করে বেশ ভালো লেগেছে। এ বিজ্ঞাপনের কাহিনী লিখেছেন মাসুম রেজা। আশা করি, ঢাকা আয়কর বিভাগের নতুন এ বিজ্ঞাপনটি সকলে পছন্দ করবেন।

জাহিদ হাসান ও মৌসুমী একসঙ্গে চলচ্চিত্রেও কাজ করেছেন। নতুন এ কাজটি নিয়ে জাহিদ হাসান বলেন, মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ ছবির পর চলতি বছর ভিশনের পণ্যে সবশেষ মৌসুমীর সঙ্গে কাজ হয়েছে আমার। এবার আয়কর বিভাগের এ কাজটি করলাম। বেশ ভালো হয়েছে কাজটি।

মৌসুমী বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের এ কাজটি জনসচেতনতা-মূলক। এফডিসি ও হাতিরঝিল এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। ঢাকা আয়কর বিভাগের (কর অঞ্চল-১০)-এর বিজ্ঞাপনটিতে কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি, নতুন এ বিজ্ঞাপনটি দর্শক পছন্দ করবেন। এদিকে, মৌসুমী অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ নামে একটি ছবি আসছে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ডিপজল। অন্যদিকে জাহিদ হাসান টিভি নাটক নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক