বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ইঁদুর নিধন কর্মসূচির উদ্বোধন

news-image

আকতার হোসেন ভূঁইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। মাসব্যাপী“জাতীয় ইদুঁর নিধন অভিযান-২০১৭” উপলক্ষে উপজেলা সদরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় কৃষকদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা সুলতানার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা ভেটেনারী সার্জন ডা: যোবায়ের আহমেদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ,উপজেলা খাদ্য কর্মকর্তা কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাএমরান চৌধুরী, কৃষানী গোলবাহার বেগম প্রমূখ।