বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে উপজেলার বিটঘর রাধানগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হল উপজেলার দৌলতপুর টিয়ারা এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে মো. জিয়াউর রহমান, বিটঘর এলাকার মাজেদ মিয়ার ছেলে সোহেল মিয়া ও মৃত ওসমান মেম্বারের ছেলে জুয়েল খান।

নবীনগর শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক(এসআই) ইহসানুল হাসান জানান , গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিটঘর রাধানগর উচ্চ বিদ্যালযের সামনে অভিযান চালায়। এসময় আটককৃতদের দেহ তল্লাসী করে তাদের কাছ থেকে ৯৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআই আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।