বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তাকমিনা অাক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১১ টার দিকে উপজেলার পৌর শহরের টিএন্ডটি পাড়ায় ঘটনাটি ঘটেছে। তবে নিহতের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকমিনা অাক্তার ওই এলাকার ইলেক্ট্রিশিয়ান ফয়সাল মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে নবীনগর থানার পুলিশ জানান, রাতেই গুরুত্বর আহত অবস্থায় তাকমিনা আক্তারকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে নিহতের স্বজনরা। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্বামী ফয়সালকে অাটক করা হয়েছে। তার হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। এ কারণে ময়না তদন্তের আগে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না